আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> ইসলামিক

শিরোমণি হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের নাজেরা ও হিফজ সবক প্রদান


খুলনার ঐতিহ্যবাহী শিরোমণি হাফিজিয়া মাদ্রাসায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের নাজেরা ও হিফজ সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করেন মাদ্রাসার মুহতামিম মুহাম্মদ ইব্রাহিম। সবক দান শেষে তিনি পবিত্র কুরআন তিলাওয়াত ও হিফজের গুরুত্ব এবং অশেষ ফজিলত তুলে ধরে গঠনমূলক দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ইউনুস আলী, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক হাফেজ মাহমুদুল্লাহ ও সহকারী শিক্ষক হাফেজ আহাদুল ইসলামসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা তাঁদের সন্তানদের কুরআনের আলোয় আলোকিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিশুদ্ধ তিলাওয়াত পরিবেশন করে মেধার স্বাক্ষর রাখে।

সবশেষে মাদ্রাসার মুহতামিম মুহাম্মদ ইব্রাহিম বিশেষ মোনাজাতের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

প্রতিবেদক: ফুলতলা (খুলনা) প্রতিনিধি 

একটি মন্তব্য পোস্ট করুন