বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
আলোচনা সভায় প্রবীণদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাঁদের অভিজ্ঞতা ও নির্দেশনা নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্যসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
স্কুলের অধ্যক্ষ বিলকিস ফেরদৌসীর উপস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী ও প্রবীণ অভিভাবকদের অংশগ্রহণে শ্রেণিকক্ষে পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের চর্চা তুলে ধরে শ্রেণি শিক্ষক মুক্তা আক্তারসহ অন্য শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। এ সময় শিক্ষার্থীরা নিজেদের আঁকা বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং ‘প্রবীণরা বোঝা নয়’ সহ নানামুখী স্লোগানের মাধ্যমে বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গিকার ব্যক্ত করে।
প্রতিবেদক: মাদারীপুর প্রতিনিধি

