আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> মাদারীপুর

বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসাইন স্মৃতি ১ম বিভাগ মহিলা হ্যান্ডবল লীগ-২০২৪ নিরাময়কে ৪ - ৮ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সবুজবাগ ক্রীড়া চক্র

বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসাইন স্মৃতি ১ম বিভাগ মহিলা হ্যান্ডবল লীগ ফাইনাল খেলায় নিরাময় ক্রীড়া চক্রকে ৪- ৮ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সবুজবাগ ক্রীড়া চক্র, সোমবার ১১ মার্চ বিকাল ৫ টায় মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মাদারীপুর আসমত আলী খান স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. মো. ওবাইদুর রহমান খান, হ্যান্ডবল উপ কমিটির সভাপতি ডা. মো. গোলাম সরোয়ার। উক্ত হ্যান্ডবল টুর্নামেন্টটি স্পন্সর করেছিলেন বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসাইন এর কন্যা শাহনেওয়াজ আলম দীনা। খেলায় মাদারীপুর জেলার চারটি উপজেলা থেকে চারটি গ্রুপে মোট ১৪ টি দল অংশগ্রহন করেছিল।

প্রতিবেদক: মাদারিপুর প্রতিনিধি 

একটি মন্তব্য পোস্ট করুন