আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলা

ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক কারবারি ও চোর সন্দেহে আরও ২ জনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক নির্দেশনায় ঈশ্বরগঞ্জ থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ ৩ জন এবং ৩০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে সন্দেহভাজন ২ জন চোরকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আজিজুল হক মির্জা (৪৫), মো. মাহবুবু মিয়া (৩২), মোছা. শারমিন (২৫), মো. জাহিদুল ইসলাম (৫০) ও মো. রবিন মিয়া (২২)।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: ময়মনসিংহ, প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন