আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> চট্টগ্রাম

মিরসরাইয়ে ছাত্রসেনার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চট্টগ্রাম প্রতিনিধি: 

চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মিরসরাই উপজেলা শাখা।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মিরসরাই উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ পারভেজ হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম আজিজীর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মিরসরাই উপজেলা আহ্বায়ক মাওলানা খাঁজা মঈন উদ্দীন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার দপ্তর সম্পাদক মাওলানা মুজিব উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপজেলার সাবেক সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ বিন শরিফী। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেল এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ নুর নবী।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। শুধু জিপিএ-৫ অর্জন নয়, দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তাঁরা।"

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫সহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

শিক্ষাবিদ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভা শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন