আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> সংবাদ

জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় বিক্ষোভ ও মানববন্ধন

ম.ম.রবি ডাকুয়া, বাগেরহাট: 

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিল এবং নতুন জীবাশ্ম জ্বালানি প্রকল্প বন্ধের দাবিতে বাগেরহাটের মোংলায় পশুর নদীর তীরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে মোংলা উপজেলার কানাইনগরে পশুর নদীর তীরে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার ও ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচার আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় ভুক্তভোগী ও পরিবেশকর্মীরা রামপাল বিদ্যুৎকেন্দ্রের ফলে সৃষ্ট পরিবেশগত বিপর্যয়ের ভয়াবহ চিত্র তুলে ধরেন। ধরা’র নেত্রী অসীমা মন্ডল, বৃষ্টি সরকার এবং পশুর রিভার ওয়াটারকিপারের সংগঠক রেশমা খাতুন বলেন, বিদ্যুৎকেন্দ্রের দূষণে পশুর নদীর পানির গুণগত মান নষ্ট হয়ে মৎস্যসম্পদ ধ্বংস হচ্ছে। ফলে নদীর ওপর নির্ভর করে বেঁচে থাকা হাজার হাজার জেলের জীবিকা চরম হুমকির মুখে পড়েছে।

কর্মসূচিতে জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার ও ওয়াটারকিপার বাংলাদেশের মেহেদী হাসানসহ অন্য বক্তারা সুন্দরবন ও উপকূলীয় অঞ্চল রক্ষায় অনতিবিলম্বে জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্প বাতিল করে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিবেশবিনাশী এসব প্রকল্প বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন