আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> অপরাধ

কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান, নগদ দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ১৪

মো. আতিকুর রহমান, কুড়িগ্রাম: 


কুড়িগ্রামের রৌমারীতে বসতবাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা, পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর এবং ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবিরের নেতৃত্বে কুইক রেসপন্স টিম (QRT) এবং থানার পুলিশের যৌথ দল রৌমারী থানাধীন কলেজপাড়া এলাকার বাসিন্দা মোঃ নূর মোহাম্মদের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ ভোলা মিয়া (৬০), মোঃ একরামুল হক (৪৫), মোঃ নুরুল আমিন (৫৬), মোঃ ছহিবর রহমান (৪০), মোঃ জাহাঙ্গীর আলম (৪০), এনামুল হক (৪৫), মোঃ কামাল হোসেন (৩৮), মোঃ আঃ মান্নান (৩৮), আঃ গফুর (৪২), আইয়ুব আলী (৫০), আনুজ্জামান (৫০), মোঃ শালু মিয়া (৫২), মোঃ রাশেদুল হক (৩৭) ও মোঃ অফিল উদ্দিন (৪৪)। তারা রৌমারী ও পার্শ্ববর্তী জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সামাজিক অপরাধ ও জুয়া বন্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন