হাজীগঞ্জ থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা চাঁদপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিচু খেতের মধ্যে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা ওই নারী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং সঙ্গে থাকা তাঁর দুই ভাই মারাত্মক আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজে অংশ নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
এ ঘটনায় পুলিশ ট্রাক জব্দসহ ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করে থানায় নিয়ে গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশি তৎপরতায় দ্রুত তা স্বাভাবিক হয়।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, অতিরিক্ত গতি নাকি বেপরোয়া ওভারটেকিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিবেদক: চাঁদপুর প্রতিনিধি

