আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আন্তর্জাতিক

জাতিসংঘে আজ বাংলা ভাষায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

নিউ ইয়র্কের ম্যানহাটনে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহ্‌দী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের আবেগ, অনুভূতি ও নতুন আকাঙ্ক্ষাকে ধারণ করে বিশ্বমঞ্চে বাংলায় ভাষণ দেবেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় পরিচ্ছন্ন ও দায়িত্বশীল ইতিহাস সৃষ্টি করে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য প্রদান করতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী।

দিনটিতে মূল ভাষণের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ‘সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলা’ শীর্ষক উচ্চপর্যায়ের একটি বিশেষ সভায় উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর। এর আগে নতুন সরকার গঠনের পর রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন ভ্রমণ করেন তিনি। নিউ ইয়র্কের নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন