আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলা

কুড়িগ্রামে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি গ্রেফতার


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৭ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদক 'ইস্কাফ'সহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— পূর্ব ফুলমতি এলাকার মো. তুহিন মিয়া (২১) এবং একই ইউনিয়নের নাওডাঙ্গা এলাকার মো. শাকিল মিয়া (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব ফুলমতি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত মাদক কারবারি তুহিন মিয়ার বসতবাড়ির পূর্ব দুয়ারী শয়নঘরের ভেতর তল্লাশি চালিয়ে ৩৭ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়। একই সাথে ঘটনার সাথে সরাসরি জড়িত থাকায় তুহিন ও শাকিলকে গ্রেফতার করে পুলিশ।

অভিযানের সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই সফল অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলাকে পুরোপুরি মাদকমুক্ত করতে পুলিশি তৎপরতার পাশাপাশি স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রতিবেদক: মো. আতিকুর রহমান, কুড়িগ্রাম

একটি মন্তব্য পোস্ট করুন