সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিরল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ অর্থ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে নগদ অর্থের অর্থসহায়তা তুলে দেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাম মির্জা সাহেরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা।
অনুষ্ঠানে জানানো হয়, বিরল উপজেলার ১২টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার মোট ২৩৩ জন চিহ্নিত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এ মানবিক সহায়তার নগদ অর্থ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, "সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং যেকোনো দুর্যোগ-দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
প্রতিবেদক: দিনাজপুর প্রতিনিধি
