আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> কুষ্টিয়া

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩

মোঃ ছিয়াম হোসেন, কুষ্টিয়া: 

কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অন্তত তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা ও দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুরে এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দহকুলা কারিগর পাড়া ও জোতপাড়ার তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দহকুলা কারিগর পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. রওশন আলী (নুশু) মারা যান।

এ ঘটনায় আহত অন্য দুজন হলেন—কারিগর পাড়ার সমেজ আলী ও জোতপাড়ার আব্দুল জলিল। বর্তমানে তাঁরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, একই সময়ে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আরোজ আলী নামে অপর এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ছাড়া জেলার অন্যান্য স্থানে বজ্রপাতে আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ বজ্রপাতে দুই কৃষকের প্রাণহানির ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন