সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির (অফ পেভমেন্ট) আওতায় লেবার কন্ট্রাক্টিং সোসাইটির (এলসিএস) নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত এলসিএস কর্মীদের দীর্ঘদিনের জমানো সঞ্চয়ের চেক তুলে দেওয়ার পাশাপাশি পল্লী সড়ক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
