আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> সারাদেশ

গোদাগাড়ীতে জেলা প্রশাসকের সরকারি দপ্তর পরিদর্শন ও বিভিন্ন সহায়তা বিতরণ

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী:

রাজশাহী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম গোদাগাড়ী উপজেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, সরকারি সহায়তা বিতরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি বিভিন্ন দপ্তর পর্যবেক্ষণ করেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, প্রশিক্ষিত নারী ও অসহায় পরিবারের মাঝে ১০৯টি বাইসাইকেল, ৭২৬টি শিক্ষাবৃত্তি, ৭৩টি সেলাই মেশিন এবং ২২টি গৃহের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ ছাড়া ১২০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা এবং দিয়ার মানিকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা তুলে দেওয়া হয়।

সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি কর্মসূচির সঠিক বাস্তবায়নের ওপর জোর দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া এবং প্রশিক্ষিত নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

পরবর্তীতে তিনি গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজ, গোদাগাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোদাগাড়ী পৌরসভা পরিদর্শনে যান। এরপর উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

পরিদর্শন শেষে উপজেলার সার্বিক সরকারি সেবার মানোন্নয়ন ও চলমান উন্নয়নমূলক কাজগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

একটি মন্তব্য পোস্ট করুন