আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> খুলনা

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশনের খুলনা জেলা কমিটি গঠিত: সভাপতি রায়হান, সম্পাদক তানভীর

রবিউল ইসলাম, খুলনা:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও জাতিসংঘভুক্ত বিশ্ব মানবাধিকার এবং উন্নয়ন সংস্থার সঙ্গে জোটভুক্ত মানবাধিকার সংস্থা ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন’ (WHRO)-এর খুলনা জেলা শাখা কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে।

১১ সদস্যবিশিষ্ট এ নতুন কমিটিতে রায়হান তামিমকে সভাপতি এবং শেখ তানভীর রায়হানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

কমিটি ঘোষণার পর এক যৌথ বার্তায় নবাগত নেতৃবৃন্দ সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মহিউদ্দিন আমিন ও মহাসচিব মোঃ আনিছুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অর্পিত দায়িত্ব আস্থার সাথে পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তাঁরা।

খুলনা জেলা কমিটির দায়িত্বশীলরা জানান, খুলনা অঞ্চলে মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবকল্যাণমূলক কর্মসূচিতে তাঁরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন