আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> খুলনা

দিঘলিয়ায় ইঞ্জিনিয়ার জাহিদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

খুলনার দিঘলিয়া উপজেলায় মহেশপুর উত্তর দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রকৌশলী জাহিদের ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।

উত্তর দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রূপা রানী দে-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোর্তজা।

চারা বিতরণকালে ইঞ্জিনিয়ার জাহিদ বলেন, "গাছ পৃথিবীর প্রাণ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুস্থভাবে বেঁচে থাকতে গাছ লাগানোর পাশাপাশি এর যত্ন নেওয়া জরুরি। রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই আমি নিজ অর্থায়নে চারা বিতরণের এই উদ্যোগ নিয়েছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

তিনি আরও জানান, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে তিনি ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের খাদ্য সহায়তা, কৃষকদের মাঝে সার বিতরণ এবং শিক্ষার্থীদের বই-খাতা ও কলম বিতরণসহ নানা কল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছেন।

প্রতিবেদক: মিহির, খুলনা

$label={সারাদেশ}

একটি মন্তব্য পোস্ট করুন