বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি ওসি মুহাম্মদ আলমগীর, পিপিএম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর কোতোয়ালি থানাধীন ২নং সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন (দাসপাড়া) গ্রামের এক বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এখান থেকে নয়ন দাস (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। আটক নয়ন দাস সুন্দরবন মাঝিপাড়া এলাকার ঘুগল দাসের ছেলে। অভিযানকালে তার বাড়ি থেকে আনুমানিক ১ লাখ টাকা মূল্যের একটি নীল রঙের রেজিস্ট্রেশনবিহীন 'Honda Shine SP CB 125 cc' মোটরসাইকেল (ইঞ্জিন নং- JC72E-G-1007560, চেসিস নং- PSOJC7290LH108295) জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন দাস স্বীকার করে যে, জব্দকৃত মোটরসাইকেলটি চোরাই। একই সাথে সে জানায়, তার কাকা শ্বশুর অনন্ত দাস ওরফে খাকাওয়ের কাছে আরও দুটি চোরাই মোটরসাইকেল রয়েছে।
প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে ডিবি পুলিশ তাৎক্ষণিকভাবে নীলফামারী সদর থানাধীন যাদুরহাট (দাসপাড়া/জেলেপাড়া) গ্রামে অনন্তর বাড়িতে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনন্ত দাস কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তার ঘর তল্লাশি করে আরও ২ টি রেজিস্ট্রেশনবিহীন চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে:
১. আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের 'TVS Metro 100cc' (ইঞ্জিন নং- N8010459US24, চেসিস নং- PS625MF55N6N48246)।
২. আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি নীল রঙের 'Bajaj Pulsar 150cc' (ইঞ্জিন নং- DHYWJB63214, চেসিস নং- MD2A11CY0JWB98082)।
ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ৩টি মোটরসাইকেলের সর্বমোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা। আসামিরা দীর্ঘদিন ধরে দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে সুকৌশলে মোটরসাইকেল চুরি করে আসছিল।
এই ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে দিনাজপুরের কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদক: দিনাজপুর প্রতিনিধি
