আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলা

ফরিদপুরে ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ফরিদপুর সদর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মো. রাজ্জাক বিশ্বাস (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেন।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদরের একটি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত রাজ্জাক বিশ্বাস রাজবাড়ী জেলার খানখানাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পাওয়ার মাত্র পাঁচ দিন আগে শিশুটির বাবা মারা যান। শুক্রবার (৯ অক্টোবর) বাবার কুলখানি ও দোয়া মাহফিলের আয়োজন থাকায় স্বজনেরা পারিবারিক কাজকর্মে ব্যস্ত ছিলেন। এই সুযোগে অভিযুক্ত রাজ্জাক শিশুটিকে ভুলিয়ে-ভালিয়ে বাড়ির পাশে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে শিশুটি কান্নাকাটি শুরু করলে স্বজনেরা বিষয়টি বুঝতে পারেন এবং তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী রাজ্জাককে ধরে আটকে রাখেন এবং দ্রুত থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগে রাজ্জাক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বোন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, পিতৃশোকের মধ্যে এমন নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অপরাধীর সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ।

প্রতিবেদক: ফরিদপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন