শুক্রবার (৯ অক্টোবর) ভোররাতে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ডিক্রির চরসহ বিভিন্ন পয়েন্টে এ সমন্বিত অভিযান পরিচালিত হয়। দুপুরে ঈশ্বরদী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ।
পুলিশ জানায়, রাজশাহী রেঞ্জ ডিআইজির নির্দেশে এবং পাবনার পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে শতাধিক পুলিশ সদস্যের সমন্বয়ে এ বিশেষ অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান আসাদ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে পুলিশের কয়েকটি দল এতে অংশ নেয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃত পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে আটক ১৮ জনকে ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পরবর্তীতে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেদক: স্বপন কুমার কুন্ডু, পাবনা

