আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> উদ্যোক্তা

পড়াশোনার পাশাপাশি মাশরুম চাষে সফল উদ্যোক্তা টুম্পা

মো. আতিকুর রহমান, কুড়িগ্রাম:

পড়াশোনার পাশাপাশি মাশরুম চাষ করে একজন সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন কুড়িগ্রামের তরুণী টুম্পা সেন। মাশরুম বিক্রির আয় থেকে তিনি নিজ পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছেন।

টুম্পা ‘আলোকিত কাশিপুর যুব সংগঠন’-এর একজন সক্রিয় সদস্য। উদয় অঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ সহযোগিতায় সেড (SAED) ফান্ডের আওতায় তাকে মাশরুম চাষের জন্য নির্বাচিত করা হয় এবং প্রাথমিক মূলধন হিসেবে এককালীন ১০ হাজার টাকা প্রদান করা হয়।

প্রাপ্ত অর্থ কাজে লাগিয়ে তিনি মাশরুম উৎপাদন শুরু করেন। পড়ালেখার ফাঁকে নিয়মিত পরিচর্যা ও বিপণন পরিচালনা করে লাভবান হচ্ছেন তিনি। ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

ইউএসএস-এর প্রজেক্ট অফিসার জনাব নূরনবী জানান, টুম্পা সেনের উদ্যমী উদ্যোগকে এগিয়ে নিতে সংস্থার পক্ষ থেকে নিয়মিত তদারকি ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। পরবর্তীতে আরও ফান্ড বরাদ্দ এলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।

আলোকিত কাশিপুর যুব সংগঠনের সভাপতি আনিছুর রহমান এবং টুম্পা সেনের বাবা শ্রী ভাবেন চন্দ্র এই সফলতায় সন্তোষ প্রকাশ করেছেন। পারিবারিক অভাব-অনটনের মাঝেও মেয়ের এমন স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টাকে তাঁরা সাধুবাদ জানান।

পড়াশোনার পাশাপাশি টুম্পা সেনের এই উদ্ভাবনী উদ্যোগ স্থানীয় যুবসমাজের মাঝে স্বকর্মসংস্থান সৃষ্টির এক অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন