বিপ্লব দাস, বোয়ালখালী (চট্টগ্রাম):
চট্টগ্রামের বোয়ালখালীতে মাধ্যমিক পর্যায়ের স্কাউট ইউনিট লিডারদের দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে দিনব্যাপী ‘ইউনিট লিডার রিফ্রেশার্স কোর্স’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তন ‘স্বাধীনতা কক্ষ’-এ বাংলাদেশ স্কাউটস, বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক এস. এম. শাহনেওয়াজ আলী মির্জা, চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের সাবেক সম্পাদক কামাল উদ্দিন, চট্টগ্রাম জেলার কমিশনার মোহাম্মদ আলী, বোয়ালখালী উপজেলা স্কাউটসের কমিশনার তাপস কুমার ঘোষ ও সহ-সভাপতি কামরুল হাসান উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কোর্সে কোর্স লিডার মুজিবুর রহমান ফারুকী এলটি, প্রশিক্ষক প্রবীর কান্তি মজুমদার এএলটি, প্রজীব কুমার বড়ুয়া ও এস. এম. গোলাম মোস্তফা মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
উদ্বোধনী সেশনে বক্তারা বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা গড়ে ওঠে। শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এ আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে দক্ষ ইউনিট লিডারদের ভূমিকা অপরিসীম।
দিনব্যাপী এই প্রশিক্ষণে স্কাউট ইউনিট পরিচালনা, আধুনিক স্কাউটিং পদ্ধতি, নেতৃত্ব ও ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা প্রদান করা হয়।
