আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> ‌অপরাধ

নওগাঁয় ডিবি ও থানা-পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৯

রিজওয়ান, নওগাঁ: 


নওগাঁর ঐতিহ্যবাহী নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় যৌথ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা-পুলিশ। একই অভিযানে মাদক সেবন ও শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত যৌথভাবে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মহিলা পুলিশ সদস্যরা মুনি (৪৫) নামের এক নারীকে তল্লাশি করেন। এ সময় তাঁর কাছ থেকে পলিথিনে মোড়ানো ৪টি প্যাকেটে মোট ১ হাজার ১৭০ পিস নীল রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পুলিশ ইয়াবাগুলো জব্দ করে এবং তাঁর দুই সহযোগী মানিক (৩৮) ও শাওন (৪২)-কে গ্রেপ্তার করে।

অন্যদিকে, সুইপার কলোনির ভেতরে মাদক সেবন ও জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) ও রাজু মিয়া (৩২) নামে আরও ছয়জনকে আটক করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সুইপার কলোনি ও নুনিয়াপট্টি এলাকায় মাদক প্রতিরোধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের বিস্তার রোধে প্রয়োজনে প্রতিদিন বিশেষ অভিযান চালানো হবে উল্লেখ করে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন