আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> ‌অপরাধ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো. আতিকুর রহমান, কুড়িগ্রাম: 


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পুলিশি অভিযানে ৫৮০ পিস ইয়াবাসহ সায়েদ (৫০) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে ফুলবাড়ী থানা-পুলিশের একটি চৌকস দল উপজেলার চন্দ্রখানা বালাটারী এলাকায় এ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সন্দেহভাজন হিসেবে চন্দ্রখানা বালাটারী এলাকার বাসিন্দা সায়েদকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে তিনটি প্যাকেটে রাখা মোট ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও উল্লেখ করেন, ফুলবাড়ী থানাকে মাদকমুক্ত রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন