আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> কেনাকাটা

খুলনায় বড় পরিসরে ‘ক্লাবহাউস’-এর নতুন ফ্ল্যাগশিপ স্টোরের শুভ উদ্বোধন

রবিউল ইসলাম, খুলনা: 


খুলনার ফ্যাশনপ্রেমীদের কেনাকাটায় নতুন মাত্রা যোগ করতে আরও বড় পরিসর, আধুনিক পরিবেশ ও বিস্তৃত কালেকশন নিয়ে যাত্রা শুরু করেছে ফ্যাশন ব্র্যান্ড ‘ক্লাবহাউস’ (KLUBHAUS)-এর নতুন ফ্ল্যাগশিপ স্টোর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে ফ্যাশন, সংগীত ও বিনোদনের এক প্রাণবন্ত আবহে ফ্ল্যাগশিপ স্টোরটির উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে ক্লাবহাউসের সকল পণ্যের ওপর দেওয়া হচ্ছে ৪০ শতাংশ বিশেষ ছাড়। এ ছাড়া খুলনার গ্রাহকদের জন্য আগামী মাস পর্যন্ত নির্বাচিত কালেকশনের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ থাকবে।

ক্লাবহাউস দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ‘ডেকো ইশো গ্রুপ’ (Dekko ISHO Group)-এর একটি অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড। ডেকো ইশো গ্রুপের পরিচালনা ও সার্বিক দিকনির্দেশনায় ব্র্যান্ডটি দেশের রিটেইল ফ্যাশন খাতে বিশেষ অবস্থান তৈরি করে চলেছে।

উদ্বোধনী আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবহাউসের ভাইস চেয়ারম্যান মাইমুনা হোসেন, অপারেশন প্রধান জেসন রুবেল দাসসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই বর্ধিত ফ্ল্যাগশিপ স্টোরটি শুধু কেনাকাটার স্থান প্রসারিত করেনি, বরং খুলনাবাসীকে আধুনিক ও আন্তর্জাতিক মানের ফ্যাশন অভিজ্ঞতা দেওয়ার এক নতুন প্রতিফলন ঘটিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন