চাঁদপুর প্রতিনিধি:
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে মতলব পৌরসভার উত্তর বাইশপুর এলাকায় ধনাগোদা নদীর পূর্ব পাশে একটি ফসলি জমি থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিকাবি বেগম মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকার সওদাগর বাড়ির মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি ওই বৃদ্ধা। স্বজনেরা চারদিন ধরে সম্ভ্যাব্য স্থানে খোঁজ ও মাইকিং করেও তাঁর কোনো সন্ধান পাননি। শনিবার সকালে স্থানীয় এক নারী বাড়ির ময়লা পানি ফেলতে গিয়ে ফসলি জমিতে মরদেহ ভাসতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহতের ছেলে মো. বাচ্চু মিয়া সওদাগর জানান, তাঁর মা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখে কম দেখতেন। ইতিপূর্বেও তিনি একাধিকবার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
