চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় বোয়ালখালী উপজেলার একটি রেস্টুরেন্টে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সার্বিক সাংস্কৃতিক কর্মকাণ্ড, লোকজ ঐতিহ্য চর্চা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। এছাড়া দেশীয় লোকসংস্কৃতির সংরক্ষণ, সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করা এবং নতুন প্রজন্মের মাঝে লোকজ সংস্কৃতির চর্চা ও বিকাশে পারস্পরিক সহযোগিতার তাগিদ দেন বক্তারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. শওকত আলম, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার এবং প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস।
প্রতিবেদক: বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
