বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টা থেকে বেলা সাড়ে ১টা পর্যন্ত নগরীর অলকার মোড় এলাকার একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, রাজশাহী জেলা আহ্বায়ক এম. এ. সবুর এবং সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু।
প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন চলমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার চিত্র তুলে ধরেন। তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠন, সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সার সংকট, শিশু নিখোঁজ ও জননিরাপত্তা হীনতা, মাদকের বিস্তার, দখল-লুটপাট, স্থানীয় সরকার নির্বাচন এবং এনসিপির সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণের বিষযগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। এসব ক্ষেত্রে কার্যকর উদ্যোগ ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
রাজশাহী জেলা আহ্বায়ক এম. এ. সবুর নগরীর উন্নয়ন, বিভিন্ন নাগরিক সমস্যা ও জনদুর্ভোগের দিকগুলো আলোচনা করে স্থানীয় মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন। অন্যদিকে জেলা সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতার গুরুত্ব বর্ণনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক জিয়া উর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ মখদুম মিলন ও মোরশেদসহ জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
প্রতিবেদক: মো. গোলাম কিবরিয়া, রাজশাহী
