আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> কৃতি শিক্ষার্থী

বাঞ্ছারামপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ


ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাওলাগঞ্জ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুসা এবং গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলা সমন্বয়ক শামীম শিবলী।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সফলতার জন্য আন্তরিক অভিনন্দন জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, মেধার বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রতিবেদক: সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া

একটি মন্তব্য পোস্ট করুন