আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> অনলাইন জুয়া

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার, আলামত জব্দ


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মো. রবিন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা-পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার আটারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রবিন ঈশ্বরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া এলাকার অধিবাসী মো. আবুল বাদশা ও ফিরোজা বেগম দম্পতির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনা এবং সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রায়ের বাজার এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও ক্যাসিনোবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে অনলাইন জুয়ার (ক্যাসিনো) সাথে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে রবিনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং অবৈধ জুয়া খেলার অ্যাপস ব্যবহারের প্রমাণ হিসেবে দুটি স্ক্রিনশটের প্রিন্ট কপি জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রবিনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় অনলাইন জুয়া নিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। একই সাথে এলাকা থেকে মাদক ও অনলাইন জুয়ার সিন্ডিকেট নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

প্রতিবেদক: ময়মনসিংহ প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন