শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্পিডবোটযোগে তিনি গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী মিয়ারচর নদীভাঙন কবলিত এলাকা সশরীরে পরিদর্শন করেন। পরবর্তীতে বেলা ১১টার দিকে মিয়ারচর লঞ্চঘাট এলাকায় নদীতীর প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে স্থানীয় ভাঙনকবলিত অসহায় মানুষের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় জহির উদ্দিন স্বপন বলেন, "মিয়ারচরবাসীকে নদীভাঙনের অভিশাপ থেকে স্থায়ীভাবে মুক্ত করতে বর্তমান সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সুরক্ষা প্রদান করা হবে। যেকোনো মূল্যে ভাঙন রুখে দিয়ে জনগণের ঘরবাড়ি ও সম্পত্তি রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।"
পরবর্তীতে তিনি পালরদী নদীর বোরাদী গরঙ্গল, মোল্লারখাল এবং মাহিলাড়া ইউনিয়নের দক্ষিণ বিল্বগ্রামসহ আরও বেশ কিছু ঝুঁকিপূর্ণ ও ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং সরকারিভাবে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শন ও উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ ইব্রাহীম, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ ও সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিবেদক: শাহীন হাফিজ, বরিশাল
