আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> মতবিনিময়

ঈশ্বরগঞ্জে দুর্গোৎসব উপলক্ষে পূজা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা: ৫৭ মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের তাগিদ


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পূজা কমিটির সদস্যদের পরিচিতি ও এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঈশ্বরগঞ্জ থানাধীন থানা রোডের ঐতিহ্যবাহী নবারুণ সংঘ কালী মন্দির প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব অত্যন্ত আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সাথে পূজা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম। এ সময় পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা শাখা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এ বছর ঈশ্বরগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের মোট ৫৭টি পূজামণ্ডপে একযোগে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা সুসংহত রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মণ্ডপে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) স্থাপনের জন্য পূজা কমিটির নেতৃবৃন্দকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

নিরাপত্তা প্রসঙ্গে প্রধান অতিথি জানান, দুর্গোৎসব চলাকালে ঈশ্বরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সমন্বয়ে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সার্বিকভাবে নির্বিঘ্ন করতে পূজা কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় সকল ধর্মাবলম্বী ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

প্রতিবেদক: ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন