আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলা

ভালুকায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু


ময়মনসিংহের ভালুকায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খারুয়ালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন— উপজেলার খারুয়ালী গ্রামের মৃত আজিজ আকন্দের ছেলে মো. শাহাবুদ্দিন আকন্দ (৬১) এবং মজিদ আকন্দের ছেলে মো. ধনু আকন্দ (৫৮)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুজন নিজ জমিতে কৃষি কাজ করতে যান। এ সময় জমিতে আগে থেকেই পড়ে থাকা পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তারের সংস্পর্শে এলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করতে এগিয়ে আসলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেদক: ভালুকা (ময়মনসিংহ)

একটি মন্তব্য পোস্ট করুন