আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলা

ফুলবাড়ীতে ৩ কেজি ৬০০ গ্রাম গাজাঁ ও মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেফতার মাদক কারবারি


কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা-পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলসহ শহিদুল (৩২) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পানিমাছকুটি গ্রামস্থ ফুলসাগর পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শহিদুল পার্শ্ববর্তী লালমনিরহাট সদর থানা এলাকার অধিবাসী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল পানিরমাছকুটি এলাকায় মাদকবিরোধী বিশেষ চেকপোস্ট ও টহল পরিচালনা করে। এ সময় একটি গতিশীল পালসার মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামায়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলে থাকা শহিদুলের কাছ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং পরিবহনকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম জানান, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।"

ওসি মাহমুদ হাসান নাইম আরও জোর দিয়ে বলেন, "ফুলবাড়ী উপজেলাকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জনস্বার্থে পুলিশের এ ধরনের বিশেষ ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।"

প্রতিবেদক: মো. আতিকুর রহমান, কুড়িগ্রাম

একটি মন্তব্য পোস্ট করুন