আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> খুলনা

মোংলায় ১২০ পিস ইয়াবাসহ এক নারীসহ আন্তঃজেলা চক্রের ৩ মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোংলায় ১২০ পিস ইয়াবাসহ এক নারীসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) রাতে মোংলা পোর্ট পৌরসভার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল এ আকস্মিক অভিযান পরিচালনা করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে মোংলা বন্দর ও উপকূলীয় অঞ্চলে মাদকের পাইকারি ও খুচরা ব্যবসা চালিয়ে আসছিলেন। কৌশলগতভাবে ফেরিঘাট এলাকাটিকে তারা মাদক পরিবহনের পথ হিসেবে ব্যবহার করে আসছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—নোয়াখালীর সেনবাগ থানার বিষ্ণুপুর গ্রামের মৃত রহমতুল্লাহ ফোরম্যানের ছেলে কামাল হাওলাদার (৪০), মোংলার বৈদ্যমারী এলাকার আলী আকবর জমাদ্দারের ছেলে মো. নুর আলম জমাদ্দার (২২) এবং নীলফামারী সদর উপজেলার পশ্চিম পুকুরপাড়া গ্রামের আইনুল হকের মেয়ে বর্তমানে মোংলা পোর্ট পৌরসভা এলাকার ভাসমান বাসিন্দা আঞ্জুমা আক্তার (২৫)। বিভিন্ন জেলা থেকে এসে মোংলায় অবস্থান নিয়ে চক্রটি মাদকের কারবার চালিয়ে আসছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উপকূলীয় এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন