আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> চট্টগ্রাম

জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও চোলাইমদসহ গ্রেপ্তার ৪

মোহাম্মদ সালাহ উদ্দিন, চট্টগ্রাম: 

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জোরারগঞ্জ থানা-পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ও বিকেলে জোরারগঞ্জ থানার পৃথক দুটি চৌকস দল এসব অভিযান পরিচালনা করে। একটি অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। অন্য অভিযানে ১৭০ লিটার চোলাইমদসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন