মোহাম্মদ সালাহ উদ্দিন, চট্টগ্রাম:
চট্টগ্রামের মীরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করে হালিশহর থানা-পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর সহধর্মিণী রওশন আরা রত্না। তিনি জানান, গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি পুলিশ দল বাসায় এসে ফেরদৌস হোসেন আরিফকে থানায় নিয়ে যায়। তিনি আরও উল্লেখ করেন, বুধবার সকালে তাঁর চোখের অস্ত্রোপচার করা হয়েছিল; এর কয়েক ঘণ্টার মধ্যেই রাতেই পুলিশ তাঁকে আটক করে।
তবে কী কারণে বা কোন মামলায় তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশি তদন্ত ও সংশ্লিষ্ট সূত্রের বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
