আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> নওগাঁ

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার

রিজওয়ান, নওগাঁ:

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা এলাকার সরাইগাছি-আড্ডা সড়কের পাশে মজিদের আমবাগানের সামনে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের মো. সৈয়বুর (২৬) ও আব্দুল্লাহ ওরফে পলাশ (২২) এবং তারাপুর পোড়াপাড়া গ্রামের দেলোয়ার (২২)।

পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে তাঁদের হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে খাকি কস্টেপ ও নীল পলিথিনে মোড়ানো ৫টি পুটলি থেকে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে গাঁজা এনে বিক্রির উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছিল। পুলিশ জানায়, গ্রেপ্তার সৈয়বুর ও পলাশের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পূর্বের পৃথক দুটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলাজুড়ে মাদক নির্মূল ও মাদক কারবারিদের দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন