সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া:
আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) আনুষ্ঠানিকভাবে নবনির্মিত এই বাড়ির চাবি তাঁর হাতে তুলে দেওয়া হবে। 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্য সচিব কৃষিবিদ মোকেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে গোল্লাপি বেগমের হাতে এই বাড়ির চাবি হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং 'আমরা বিএনপি পরিবার'-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
