রিজওয়ান, নওগাঁ:
নওগাঁর বদলগাছী উপজেলায় পুকুরের পানিতে ডুবে তুহিন নামে ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মিঠাপুর ইউনিয়নের আরজি পাঁচঘুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তুহিন ওই গ্রামের বাসিন্দা শাহীন হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। তাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্বজনেরা পুকুর থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে নিষ্পাপ শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
