আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলা

নিয়ামতপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৫


নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার ২ নম্বর চন্দননগর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারে একটি স্যানিটারি কারখানার সামনে প্রথম অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে মো. আমিনুল ইসলাম (৪৩) ও মো. বাবুল ইসলাম ওরফে বাবুকে (৩৮) আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আমিনুল ইসলামের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাবুল ইসলাম মাদক বিক্রির কাজে আমিনুলকে প্রত্যক্ষ সহায়তা করে আসছিলেন।

অন্যদিকে, একই ইউনিয়নের ছাতড়া বিলের যাত্রী ছাউনির সামনে পৃথক অভিযান চালিয়ে মো. হাফিজুল ইসলাম (৩০), মো. দেলোয়ার হোসেন (৩৬) ও মো. রনি হাসানকে (২৪) আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে হাফিজুল ইসলামের হেফাজত থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এই চালানে দেলোয়ার ও রনি জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: রিজওয়ান, নওগাঁ

একটি মন্তব্য পোস্ট করুন