আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আওয়ামী লীগ

কারাবন্দি হয়েও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা বাতেন মুহুরি


নির্বাচনের মাত্র দু’দিন আগে কারাবন্দি হয়েও কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী সহকারী (ল’ ক্লার্ক বা মুহুরি) সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন মুহুরি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনভর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর রাতে ফলাফল ঘোষণা করে সমিতি গঠিত নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে জানা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ সদস্যের প্যানেলে বাতেন সমর্থিত প্যানেল থেকে মোট ৮ জন প্রার্থী জয়লাভ করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সমিতির মোট ৩৬২ জন ভোটারের মধ্যে ৩৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে কারাবন্দি আব্দুল বাতেন ২০৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমেদ পেয়েছেন ১৪০ ভোট। অর্থাৎ ৬৯ ভোটের ব্যবধানে জয় পান বাতেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে বাতেন সমর্থিত প্যানেলের আতিয়ার রহমান ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান পেয়েছেন ১০১ ভোট।

বিজয়ী আব্দুল বাতেন কুড়িগ্রাম জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকনের আইনজীবী সহকারী। তিনি সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালত প্রাঙ্গণ থেকে আব্দুল বাতেনকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম সদর থানা-পুলিশ। পরবর্তীতে রাজনৈতিক কারণে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাতেনের সমর্থকদের অভিযোগ, নির্বাচনে পরাজিত করার উদ্দেশ্যে তাঁকে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করানো হয়েছিল।

নির্বাচনের এক দিন আগে প্রার্থীর গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বারের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম। তিনি বলেন, “নির্বাচনের আগে একজন মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গ্রেপ্তার করায় নির্বাচন কমিশনার হিসেবে আমি মর্মাহত হয়েছি। বাতেনের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপের কারণে সাধারণ ভোটারদের মাঝে বড় ধরনের সহানুভূতির সৃষ্টি হয়, যা নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং তাঁর প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।”

প্রতিবেদক: কুড়িগ্রাম প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন