আহত যুবক আবেদ হাসান জয় মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের হারুন মোল্লার ছেলে। তিনি কর্মসূত্রে গাজীপুরের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
ভুক্তভোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে জয় ঘুমিয়ে পড়লে তাঁর স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে গোপনাঙ্গে আঘাত করে গুরুতর জখম করেন। জয়ের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁর অবস্থা চরম আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ও স্বজনেরা।
ঘটনার পরপরই অভিযুক্ত গৃহবধূ বাসা ছেড়ে পালিয়ে যান। এ বিষয়ে আহত যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পলাতক স্ত্রীকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদক: গাজীপুর প্রতিনিধি
