আহত পুলিশ সদস্যরা হলেন— দিনাজপুর কোতোয়ালি থানার এএসআই (নিরস্ত্র) মো. আবু হানিফ জাকারিয়া এবং এএসআই (নিরস্ত্র) মো. হাফিজুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার কোতোয়ালি থানা এলাকা থেকে মোটরসাইকেলযোগে ওয়ারেন্ট তামিল ও গ্রেপ্তার অভিযানের দায়িত্বে বের হন এএসআই জাকারিয়া ও এএসআই হাফিজুর। পথিমধ্যে বড়ইল কোম্পানির মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোবাইক এবং ইটবোঝাই ট্রলির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই এএসআই গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে তাঁদের দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে উপস্থিত হন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম। তিনি চিকিৎসাধীন দুই কর্মকর্তার শয্যাপাশে কিছুক্ষণ সময় কাটান, তাঁদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের বিশেষ পরামর্শ দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রতিবেদক: দিনাজপুর প্রতিনিধি
