আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলা

মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুর ও লুটপাট: জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি গ্রেপ্তার


রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত 'রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার'-এ গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩ অক্টোবর) মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।

ডিসি মোহাম্মদ রাকিব খান জানান, মিরপুরের রাড্ডা ক্লিনিক ভাঙচুর ও লুটপাটের ঘটনার সঙ্গে সাজ্জাদ হোসেন মিশু মোল্লার প্রত্যক্ষ সম্পৃক্ততা পাওয়া গেছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন মিশু মোল্লা শাহআলী থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ছিলেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ওই ঘটনার জেরে ও উদ্ভূত পরিস্থিতিতে গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন।

প্রতিবেদক: ঢাকা প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন