আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলা

ঈশ্বরগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার ১১ নম্বর বড়হিত ইউনিয়নের পাইকুড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আব্দুল মালেক (৫০) ও মো. হানিফ হোসাইন (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর সার্কেলের দিকনির্দেশনায় এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের সার্বিক তত্ত্বাবধানে থানা-পুলিশের একটি চৌকস দল পাইকুড়া এলাকায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল মালেক ও হানিফ হোসাইনকে আটক করা হয় এবং পরবর্তীতে তাঁদের হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রতিবেদক: ময়মনসিংহ প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন