আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলা

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে এলজি ও ৯ রাউন্ড লুণ্ঠিত কার্তুজ উদ্ধার


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত জুট মিলে গভীর রাতে ঝটিকা অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুণ্ঠিত ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র‍্যাব-১১)-এর বিশেষ আভিযানিক দল।

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍‍্যাব-১১ (এসআরবি-১১), সদর কোম্পানির একটি চৌকস দল সিদ্ধিরগঞ্জ থানাধীন আজিবপুর এলাকায় অবস্থিত পরিত্যক্ত 'মনোয়ারা জুট মিল'-এ এ উদ্ধার অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্রে জানা গেছে, আভিযানিক দলটি আজিবপুরের পরিত্যক্ত জুট মিলে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে ওত পেতে থাকা কয়েকজন সশস্ত্র ব্যক্তি অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে র‍্যাব সদস্যরা পরিত্যক্ত মিল ও তার আশপাশের ঝোপঝাড় এলাকায় নিবিড় তল্লাশি চালান। তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় এলজি এবং পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কার্তুজগুলো সম্প্রতি থানা থেকে লুণ্ঠিত গোলাবারুদের অংশ বলে নিশ্চিত করেছে র‍্যাব।

র‍্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সমাজ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী তৎপরতা দমন ও মাদকমুক্ত পরিবেশ গঠনে নিয়মিত ও ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের সাঁড়াশি অভিযান জোরদার থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে র‍্যাব।

প্রতিবেদক: তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ

একটি মন্তব্য পোস্ট করুন