আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> তথ্যপ্রযুক্তি

‘আমার বাংলাদেশ’: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল নতুন অনলাইন ভ্রমণ ম্যাপ, যেভাবে বানাবেন নিজের ম্যাপ


বাংলাদেশের আনাচে-কানাচে ঘুরে বেড়ানো ভ্রমণপিপাসুদের জন্য এসেছে চমৎকার এক ডিজিটাল সুযোগ। দেশে কতগুলো জেলা ঘুরেছেন আর কোন কোন জেলায় যাওয়া এখনো বাকি—সেই হিসাব সহজে চোখের সামনে তুলে ধরতে তৈরি হয়েছে একটি নতুন অনলাইন ‘ভ্রমণ ম্যাপ’। কয়েক ক্লিকেই তৈরি করা যাচ্ছে সম্পূর্ণ কাস্টমাইজড বাংলাদেশ ভ্রমণের ডিজিটাল মানচিত্র।

সম্প্রতি তরুণ ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিনের বানানো এই ভ্রমণ ম্যাপটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বেশ সাড়া ফেলেছে। সাধারণ ভ্রমণপিপাসু থেকে শুরু করে পেশাদার ট্রাভেলাররা নিজেদের ভ্রমণের তালিকা দিয়ে তৈরি মানচিত্রের ছবি টাইমলাইনে শেয়ার করছেন।

যেভাবে বানাবেন নিজের ভ্রমণ ম্যাপ: নিজের ভ্রমণ চিত্র তৈরি করতে কোনো জটিলতার প্রয়োজন নেই। খুব সহজ কয়েকটি ধাপে এটি করা সম্ভব—

১. ওয়েবসাইটে প্রবেশ: শুরুতেই যেকোনো ব্রাউজার থেকে unseenbangladesh.com ওয়েবসাইটে যেতে হবে। ২. জেলা নির্বাচন: সেখানে দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার তালিকা ও ম্যাপ দেখতে পাওয়া যাবে। তালিকায় নাম বেছে কিংবা সরাসরি মানচিত্রের ওপর ক্লিক করে নিজের ভ্রমণ করা জেলাগুলো সিলেক্ট করা যাবে। চাইলে সার্চ বক্সে নাম লিখেও জেলা খোঁজা যায়। ৩. স্বয়ংক্রিয় হিসাব: জেলা নির্বাচনের সাথে সাথেই স্ক্রিনে ভেসে উঠবে ভ্রমণের সূচক (যেমন: ৬৪টি জেলার মধ্যে ১৫টি ঘোরা হলে দেখাবে ১৫/৬৪)। সুবিধার জন্য এক ক্লিকে 'সব বাছাই করুন' কিংবা ভুল হলে 'সব মুছুন' অপশনও রয়েছে। ৪. থিম ও ছবি সংযোজন: পছন্দমতো সাজানোর জন্য ম্যাপটিতে রয়েছে ৫টি আলাদা রঙিন থিম। এর পাশাপাশি নিজের নাম ও ছবি যুক্ত করার অপশন রয়েছে (নাম না লিখলে ডিফল্ট হিসেবে 'আমার বাংলাদেশ' লেখা থাকবে)। ৫. সহজেই ডাউনলোড: ম্যাপের কাজ শেষ হলে নিচের ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ বাটনে চাপ দিয়ে উচ্চমানের পিএনজি (PNG), জেপিজি (JPG) বা পিডিএফ (PDF) ফরম্যাটে এটি সংরক্ষণ ও শেয়ার করা যাবে।

অনলাইনে তথ্য ও ছবি নিয়ে ভ্রমণ স্মৃতি সাজিয়ে রাখার এই ডিজিটাল উদ্যোগটি তরুণ প্রজন্ম ও ভ্রমণপ্রেমীদের মাঝে বাংলাদেশের জেলাভিত্তিক পর্যটনকে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন