মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার ইসবপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোরাই ল্যাপটপসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে গত ১ থেকে ৪ অক্টোবরের মধ্যে আনুমানিক ৪৫ হাজার টাকা মূল্যের একটি 'এইচপি কোর আই-৫' (HP Core i5) ল্যাপটপ চুরি হয়। চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিদ্যালয়ের পক্ষ থেকে ধামইরহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। পরবর্তী সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে ইসবপুর বাজারে অভিযান চালিয়ে ল্যাপটপসহ আসামি মুস্তাকিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি যাওয়া ল্যাপটপটি সফলভাবে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে সরাসরি জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিবেদক: রিজওয়ান, নওগাঁ
