মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রামে এ অভিযান পরিচালনা করে।
আটক যুবকের নাম মো. ইউসুফ আলী (২৪)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনাকষা এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালায় বিজিবির টহল দল। তল্লাশিকালে অটোরিকশার যাত্রী ইউসুফ আলীর সাথে থাকা একটি ট্রাভেল ব্যাগে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৮ বোতল ভারতীয় নিষিদ্ধ এস্কাফ সিরাপ জব্দ করা হয়। বিজিবির মতে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ হাজার ২০০ টাকা।
আটককৃত আসামি এবং উদ্ধারকৃত ভারতীয় এস্কাফ সিরাপ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার, পুশ-ইন রোধ এবং যেকোনো ধরনের মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রুখতে বিজিবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
প্রতিবেদক: সানাউল্লাহ সুমন, চাঁপাইনবাবগঞ্জ
