আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> অপমৃত্যু

ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের আকস্মিক মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে মোহাম্মদ তোতা মিয়া (৪৫) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া মাইজপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তোতা মিয়া ওই গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে উজানচর নওপাড়া এলাকায় বজ্রপাতের শিকার হন তোতা মিয়া। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জানান, বজ্রপাতে নিহতের বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

প্রতিবেদক: ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন